ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুট: পিতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১


কালকিনি প্রতিনিধি  photo কালকিনি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১২:৩১

ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় অভিযুক্তদের হামলায় ভুক্তভোগীর পিতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা গেছে, মামলাটি নং–৩; তারিখ: ১২ এপ্রিল ২০২৬। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(৩) ধারা এবং দণ্ডবিধির ৪৫৭/৩৮২/৩০৭/৩২৬ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকায় গত ১২ মার্চ রাত আনুমানিক ১টার দিকে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি একটি বসতঘরের দরজা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে। তারা ঘরের ভেতরে ঢুকে গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে এবং প্রধান অভিযুক্ত মিরাজ (২৫)সহ অন্যরা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় মোবাইল ফোনের আলোতে তিনি অভিযুক্ত মিরাজকে শনাক্ত করতে সক্ষম হন। এ সময় অভিযুক্তরা তার কানে থাকা স্বর্ণের দুল, নাকফুল এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

ঘটনার পর পরিবারটি স্থানীয়ভাবে বিষয়টি জানিয়ে সতর্কতামূলকভাবে বাড়িতে পাহারার ব্যবস্থা করে। এরই মধ্যে ১২ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২ থেকে ১ টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি বাড়ির আশপাশে ঘোরাফেরা করলে ভুক্তভোগীর পিতা (৭০) তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত মিরাজ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মীয়স্বজনকে অবহিত করার পর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিরাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’