ধুনটে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গৃহবধূ আহত
বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা মোঃ দুলাল মণ্ডলের সঙ্গে তারই স্বজন মোঃ কানু মণ্ডল (৪৮), মোঃ জানু মণ্ডল (৪৫) ও মোঃ আশাদুল ইসলাম (৪২)-এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে দাবি করা হলেও গত ১২ এপ্রিল বিকেল আনুমানিক ৪টার দিকে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ওই সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুলাল মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। বাধা দিতে গেলে দুলাল মণ্ডলের স্ত্রীকে লোহার রড দিয়ে আঘাত করা হয়, এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে।
তবে অভিযুক্তদের একজন মোঃ জানু মণ্ডল ভিন্ন দাবি করে বলেন, “পূর্বে জমি নিয়ে কোনো ঝামেলা ছিল না। মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করে দেওয়ার পর আমরা জমিতে কাজ শুরু করি। এ সময় দুলাল মণ্ডলের স্ত্রী আমাদের গালাগালি করেন। একপর্যায়ে কথা কাটাকাটি হলে তার হাতে থাকা মোবাইল ফোন নিতে গেলে ধাক্কা লেগে তিনি আহত হন।”
এ ঘটনায় ভুক্তভোগী দুলাল মণ্ডল ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied