ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১২:৩৫

 রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কাউনিয়া থানার এসআই (নিঃ) মোঃ মনিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৩নং কুর্শা ইউনিয়নের বাহাগিলী মৌজার সিংহের কুড়া থেকে মীরবাগগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
এ সময় বাহাগিলী (উত্তর) এলাকার মোঃ আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমড়ের অংশ থেকে একটি সবুজ রঙের কৌটার ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৪৯০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত মালামাল জব্দ করে রাতেই আসামির বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ-১২/০৪/২০২৬। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি