ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় বরযাত্রীসহ জীপ গাড়ি পুকুরে, শিশুসহ ৪ জন আহত


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১২:৩৭

কক্সবাজারের কুতুবদিয়ায় বরযাত্রীবাহী একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল)  বিকেল সাড়ে ৪টায়, দক্ষিণ ধুরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথার দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে বিয়েতে কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বর পক্ষের লোকজন।

‎আহতরা হলেন, লেমশীখালী ইউনিয়নের আবুল কাসেমের স্ত্রী করিমা বেগম (৪৬), উত্তর ধুরুং ইউনিয়নের হোসাইনের স্ত্রী ছৈয়দুন নাহার (৮০) এবং চকরিয়া উপজেলার আব্দু ছাত্তারের ছেলে বারেক (৩০)। এছাড়া ৫ বছর বয়সী এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

‎প্রত্যক্ষদর্শী এবং বরযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজির পাড়ার নুরুল আমিনের ছেলে তারেক রহমানের বিয়ের বরযাত্রী নিয়ে জীপটি বড়ঘোপের ইলহাম কমিউনিটি সেন্টারের দিকে রওনা হয়। বহরের শেষ দিকে থাকা গাড়িটির সামনে হঠাৎ একটি ছাগল চলে আসে। চালক সোনামিয়া দ্রুত ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।

‎পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারের কাজ শুরু করে আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎স্থানীয় এমইউপি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তিনি গাড়ি উদ্ধারে সাহায্য করেছেন।

‎এদিকে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস