বাগমারা উপজেলায় অবৈধ মাটি খননের দায়ে ৫০,০০০ টাকা অর্থদন্ড
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধ মাটি খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১২ এপ্রিল) এক বিশেষ অভিযানে এই কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান চলাকালে গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ বাজার এলাকায় সাফিক্স স্কুল সংলগ্ন স্থানে একটি পুকুর খনন করে অবৈধভাবে মাটি পরিবহনের সময় পুলিশের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে মাটি পরিবহনের সাথে জড়িত এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অপরদিকে, পুকুর খননের মূল অভিযুক্ত সাইদুর (৩৮), যিনি এলাকায় ‘মাটিখেকো সাইদুর’ নামে পরিচিত, তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও, অনুমতিবিহীনভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম পুনরায় পরিচালনা করা না যায়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুঞা। তিনি জানান, পরিবেশ রক্ষা ও সরকারি নীতিমালা বাস্তবায়নের স্বার্থে অবৈধ মাটি খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব