রৌমারীতে শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু অবসরজনিত বিদায় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রৌমারী উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভার:) নাজমুল করিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোস্তফিজুর রহমান মোস্তাক (এমপি)। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক রোকেয়া পারভীন সোমা ও সাইফুন্নাহার। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অত্র বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র রাকিবুল হাসান ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অবন্তী সরকার। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আলমিনা এবং অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেয় ৪ র্থ শ্রেণীর ছাত্রী তাসনিম আরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি রেজাউল করিম রিজু , ইন্সট্রাক্টর আজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষিকা শামিমা আকতার শিউলি, প্রভাষক আঞ্জুমান আরা, প্রভাষক মোস্তাফিজুর রহমান ফেরদৌস, উপজেলা জামায়তের আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ড আব্দুল ওয়াদুদ মন্ডল, সাবেক উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
২০০০ সাল থেকে প্রধান শিক্ষক হিসাবে যোগদান হলেও মাঝে ২ বছর অন্যান্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পর রৌমারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ২৩ বছর প্রধান শিক্ষকের যথাযথ ভাবে দায়িত্ব পালন শেষে আজ আবসর গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ