সভাপতি শেখ মোস্তফা জামান, সম্পাদক এম টি রহমান মাহামুদ
গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের মিলনমেলা আলোচনা সভা এবং আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনকরা হয়।
জেলা শহরের দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকা কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশন এর জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামানকে সভাপতি এবং এম টি রহমান মাহামুদ দৈনিক সকালের সময় এর স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মিডিয়ার জেলা প্রতিনিধি সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক গোলাম মোস্তফা জিএম-কে ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটি মোট ২৫ সদস্য বিশিষ্ট। আলোচনা সভা ও অঙ্গীকার কমিটি গঠন পূর্ববর্তী আলোচনা সভায় সাংবাদিকরা পেশাগত মানোন্নয়ন ও নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের যেকোনো সমস্যায় এই ক্লাব সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড্ডার আয়োজন করা হয়।
দীর্ঘ আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম শেষে উপস্থিত সাংবাদিকদের সম্মানে এক ভোজের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সাংবাদিক সমাজের আয়না। আমরা সকলে মিলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরবো। একজন সাংবাদিক সমাজের চিএ তুলে ধরেন কিন্তুু আমরা সাংবাদিক আজ অবহেলিত। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ। আজ দেশের মানুষ সাংবাদিকদের মর্যাদা করে কিন্তুু আমরা কিছু সাংবাদিক সমাজকে কলুষিত করে সমাজটাকে নষ্ট করি। কাক কাকের মাংস খায় না! অথচ এক সাংবাদিক আর এক সহযোদ্ধা সাংবাদিককে অপমান ও ছোট করে কি লাভ। আপনার লেখনী ও মেধাদিয়ে এই সমাজ রাষ্ট্রকে অবশ্যই উপকৃত করবেন। আমরা সকলে মিলে সাংবাদিক সমাকটাকে আলোকিত করবো। ইনশাআল্লাহ!
এমএসএম / এমএসএম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত