ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল ইসলাম


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১:৩২

নওগাঁর আত্রাই থানা পরিদর্শনের অংশ হিসেবে হঠাৎ থানা পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন এবং তাদের নানা সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করেন। গতকাল ​রোববার (১২ এপ্রিল) সন্ধায় আত্রাই থানায় নওগাঁ পুলিশ সুপার পৌঁছলে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো  হয়। এরপর তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করেন।

​পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক। আমি চাই আপনারা মাথা উঁচু করে, সততা এবং নিষ্ঠার সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো আপস করা যাবে না। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী চলমান অভিযান আরও জোরদার করতে হবে। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না, সে যেই হোক। এছাড়াও তিনি ​মতবিনিময় সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের এই পরিদর্শন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আত্রাই থানা এলাকা থেকে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার নির্দেশনা মেনে চলবো। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় এসে আইনি সেবা নিতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি।

​পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং খাবারের মান উন্নত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন। এসময় আত্রাই থানার ওসি (তদন্ত), এসআই, এএসআই এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত