ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ আটক ২


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১:৪৮

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—কুমিল্লা জেলা থেকে যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রাম মহানগরীর দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত ১২ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাবের একটি আভিযানিক দল।

চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রীবেশে থাকা দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়। আটকরা হলেন—ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাজীবাড়ি এলাকার মোঃ হাসান (২০) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সুলতানপুর এলাকার মোঃ জনি (২১)।পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।

র‌্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ