ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ার টোক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম কবির


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ১:৪৯

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন টানা তিনবারের ইউ,পি সদস্য শফিকুল ইসলাম কবির। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজ মিয়ার ছেলে।

সোমবার  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।

আব্দুল আজিজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শফিকুল ইসলাম কবির মেম্বার তিনি বর্তমানে বিভিন্ন সমাজমূলক কাজের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত।

অতীতে প্রত্যেক বছরই নিজের অর্থায়নে গরিব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন মসজিদে নিজের অর্থায়নে মাইক ও মসজিদ মাদ্রাসায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

তিনি নিয়মিতভাবে যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে উদ্যোগ গ্রহণ করেন এবং মাদকবিরোধী কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তা-ঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।

স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যেই একজন জনবান্ধব প্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন। ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে

শফিকুল ইসলাম কবির জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে আসছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে তাদের সঙ্গে থেকেছি। এবার টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নতি, রাস্তাঘাট সংস্কার, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা তার প্রধান লক্ষ্য। পাশাপাশি যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথাও জানান তিনি।

শফিকুল ইসলাম কবির আশা প্রকাশ করেন, টোক ইউনিয়নের জনগণ তার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে তাকে সমর্থন করবেন। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং একটি আধুনিক, সুন্দর ও উন্নত টোক ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ