হাইমচরে দোকান থেকে জব্দ আড়াই লাখ মিটার কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ইউনিয়নের ইশানবালা বাজার থেকে নতুন (অব্যবহৃত) ২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বলেন, চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় রোববার (১২ এপ্রিল) বিকাল ৩টা হতে রাত ৯ টা পর্যন্ত হাইমচর উপজেলার ঈশান বালা বাজারের জয়নাল আবেদীনের দোকান হতে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৫০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত নতুন কারেন্ট জাল রাতেই হাইমচর নয়ানী কোস্টগার্ড আউটপোস্ট পন্টুন সংলগ্ন মাঠে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বারৈ এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্ট এর কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
Link Copied