ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গজারিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ৩:৫৯

মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারী মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গজারিয়া উপজেলার সাংবাদিক সমাজ।

আজ সোমবার (১৩ এপ্রিল)  সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশিত ভিডিওতে সংশ্লিষ্ট কর্মচারীকে ঘুষ গ্রহণ করতে স্পষ্ট দেখা গেছে। যাচাই-বাছাই করে সত্য তথ্য তুলে ধরার পরও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।তারা দ্রুত এই মামলা প্রত্যাহার ও অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সবাই একযোগে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের  শেখ নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জুয়েল দেওয়ান, দৈনিক দেশ রুপান্তরের আজিজুল হক প্রার্থ, দৈনিক আমার দেশের আমিরুল ইসলাম নয়ন,  দৈনিক স্বদেশ প্রতিদিনের মহিউদ্দিন আহমেদ, গ্লোবাল টেলিভিশনের এসএম নাসির উদ্দিন, দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন, দৈনিক আমার বার্তার মকবুল হোসেন, দৈনিক খোলা কাগজের মো. সাইফুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতির নেয়ামুল হক নয়ন, দৈনিক সকালের সময়ের আরিফুর রহমান সাগর, দৈনিক আলোকিত সকালের শাকিল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের ওসমান গনি, দৈনিক নব অভিযানের আবুল হোসেন, দৈনিক মাতৃভূমির খবরের রাজু আহমেদ, দৈনিক সময়ের কাগজের রাসেল সরকার এবং রাজধানী টেলিভিশনের মাসুদ আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের একটি ভিডিও গত ১০ মার্চ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ২৪ মার্চ বাংলাদেশ প্রতিদিন-এর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাঈদ ও এনটিভি’র প্রতিনিধি মঈনউদ্দিন আহমেদের বিরুদ্ধে মানহানি ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত