ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সোমবার দুপুরে কোনাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে শাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও জিয়াউর রহমান এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার অপরাধে শাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ৪০ হাজার টাকা এবং জিয়াউর রহমান এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা গোয়েন্দা এনএস আইয়ের তথ্যের ভিত্তিতে
ভ্রাম্যমাণ আদালত এ আভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান ও নুর নাহিদ নিশাদ। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তাবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)এর এক দল সদস্যরা উপস্থিত থেকে আইনগত সহায়তা প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের দাম ও এলপিজি গ্যাসের দাম সরকার কর্তৃক নির্ধারিত। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বা সিন্ডিকেট করে সাধারণ মানুষের কাছ থেকে বেশি দাম নিচ্ছে,এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক