নবীগঞ্জে সিয়াম হত্যা: প্রকৃত খুনিদের শাস্তি ও নিরপরাধদের অব্যাহতির দাবিতে মানববন্ধন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিয়াম আহমদ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলায় জড়ানো নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩-০৪-২০২৬) বিকেল সাড়ে ৩টায় গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন, সমবায় দলের আহ্বায়ক সাহেল আহমেদ, সোহেলুজ্জামান লিপটন, বিএনপি নেতা আঃ মতিন, আছাব আলী, রফিক মিয়া, মনসুর আহমেদ মেন্টাই, আহমদ রাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সিয়াম আহমদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে মামলায় জড়ানো বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, যুবদল নেতা ইসলাম উদ্দীন এবং ব্যবসায়ী স্বপন আহমদসহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করে অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা।
তারা আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু দালালের প্রভাবে নিরপরাধ লোকজনকে এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে সুদের টাকা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ চড়া মিয়া, তার স্ত্রী নাজমা বেগমসহ পরিবারের ৮-১০ জনের হামলায় সিয়াম আহমদ নিহত হন। এ ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস