বরগুনায় পারিবারিক কলহে গৃহবধূ খুন, স্বামী গ্রেফতার
বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে গৃহবধূ ইরানি (২০) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী মো. আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাতে বরগুনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, পারিবারিক কলহ ও দাম্পত্য দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারের পর আফজালকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ইরানি গৌরিচন্না ইউনিয়নের মো. আবজাল হাওলাদারের মেয়ে। কয়েক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে একটি শিশু সন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি লেগেই ছিল।
তদন্ত সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল বিকেলে মনসাতলী এলাকার একটি দোকানে ইরানি ও তার স্বামীকে একসঙ্গে চা পান করতে দেখেন স্থানীয়রা। এরপর কিছুক্ষণ পর থেকেই ইরানি নিখোঁজ হন। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি খালে তার গলাকাটা মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন।
ঘটনাস্থল থেকে পুলিশ এক জোড়া জুতা ও একটি টুপি উদ্ধার করেছে, যা আফজালের বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিহতের ভাই এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
বরগুনা থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও আলামত বিশ্লেষণের পর হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied