কটিয়াদীতে খাল খনন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দিন
কিশোরগঞ্জের কটিয়াদীতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নে খাল খনন ও হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার তিনটি পৃথক স্থানে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
উদ্বোধন সূচি অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিটে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে হেরিং বোন বন্ড রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে অপর একটি হেরিং বোন বন্ড রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য। সর্বশেষ দুপুর ১টা ৩০ মিনিটে বনগ্রাম ইউনিয়নের কুরহানীর বিল হতে সিংগুয়া নদী পর্যন্ত গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, মাহবুবুর রহমান বাচ্চু, শফিকুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু ও শামসুল হক চান মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
উন্নয়নমূলক এ কর্মকাণ্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উদ্বোধনকালে সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি সেচ সুবিধা বৃদ্ধির লক্ষে এই খাল খনন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও কটিয়াদী-পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার