বাগেরহাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু
বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লীতে পানিতে পড়ে ত্বহা (৪) নামে একজন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের দিনমজুর বাবুল জমাদ্দারের মেয়ে। মেয়েটি ওয়ার্ল্ড ভিশন পরিচালিত স্থানীয় একটি স্কুলের শিশু ওয়ানের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, ত্বহা বাড়ির পাশের ওয়ার্ল্ড ভিশন পরিচালিত স্কুল থেকে বাড়ীতে ফিরে সবার অজান্তে বাড়ির পাশের খালে পড়ে যায়। এমন সময় শিশুটির মা টের পেয়ে খাল থেকে তাকে দ্রুত উদ্ধার করে ইজিবাইকযোগে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, শিশুটির বয়স সাড়ে চার বছর। হাসপাতলে আনার পর তার নাকমুখ থেকে ফেনা বের হচ্ছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করা হয়। এ ব্যাপারে শরণখোলা থানার এসআই উদয় সরকার জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরী করে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ