ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ


কমলগঞ্জ প্রতিনিধি  photo কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ বিকাল ৫:২৭

মৌলভীবাজারে কমলগঞ্জে  ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  সোমবার  (১৩ই এপ্রিল)  সকাল সাড়ে ১১টায় কৃষি অধিদপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মৌলভীবাজার-৪(কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের মাননীয় সংসদ সদস্য মো:মুজিবুর রহমান চৌধুরী।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো: আসাদুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা  কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, জেলা বিএনপির সদস্য  দুরুদ আহমদ প্রমুখ। প্রণোদনা বিতরনী অনুষ্ঠানে উপজেলার  ৯  ইউনিয়ন ও ১টি পৌরসভা এর ৬হাজার ৩ শত কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশধান এর বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে  হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষকদের জীবনমানের উন্নয়নে ইতিমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋনের সুদসহ মওকুফ করেছেন। এবছর আউশধান বীজ ও রাসায়নিক সার প্রণোদনা বৃদ্ধি করে ৬৩০০ জন কৃষককে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।কৃষির উন্নয়নে সারাদেশের কমলগঞ্জ উপজেলায় খনন কর্মসূচী শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল খাল খনন এর আওতায় আনা হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার