মনপুরায় জনতার হাতে আটক দুই মাদক কারবারি, ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর
ভোলার মনপুরা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন ফকিরহাট ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, চর ফৈজউদ্দিন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাকিল (২০), পিতা: মো. এরশাদ, এবং সোনার চর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেল (২২), পিতা: মো. হানিফ।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এলাকাবাসী ওই দুই যুবকের ওপর নজরদারি করেন। একপর্যায়ে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে সিগারেটের কাগজে মোড়ানো দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর এক বাসিন্দা স্বপন মাঝি দৈনিক সকালের সময় কে বলেন, দূর থেকে নজরদারির সময় দেখা যায়, শাকিল মনপুরার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানের দোকান থেকে কিছু সংগ্রহ করে মোটরসাইকেলে উঠতে গেলে তাকে আটক করা হয়।
আরেকজন স্থানীয় নুর মোহাম্মদ দৈনিক সকালের সময় কে বলেন, দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার পর মাদক লেনদেনের ইঙ্গিত পেয়ে তারা এগিয়ে যান। এ সময় শাকিল হাত থেকে সিগারেটের কাগজে মোড়ানো প্যাকেট ফেলে দিলে পরে খোঁজাখুঁজি করে তা উদ্ধার করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি জামাল উদ্দিন মেম্বার দৈনিক সকালের সময় কে জানান, এলাকাবাসী দুই পিচ ইয়াবা টেবলেট সহ দুই যুবক কে আটক করে তার কাছে নিয়ে এলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।
আটককৃত শাকিল জানান, তিনি সন্ধ্যা ৭টার দিকে চৌধুরী বাজার এলাকা থেকে ৬০০ টাকায় দুইটি ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন।
অপরদিকে মোটরসাইকেল চালক রাসেল বলেন, তিনি ভাড়ায় শাকিলকে নিয়ে আসেন এবং ইয়াবাগুলো শাকিলের।
খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান , “ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ