বাগেরহাটে ১০ কেজি ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
বাগেরহাট জেলা সদর ও মোংলায় পৃথক অভিযানে ১০ কেজি গাজা ও ৩০ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পালসার মটরসাইকেল ও মাদক বিক্রেতাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার কররী ঘ্যঅশৈল সৈয়দ সুজা মিয়ার ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭) ও কুমিল্লা জেলার দেবীদ্বার ফুলতলী গ্রামের মৃত মোজাম্মেল হক ভুইয়ার মেয়ে শারমিন আক্তার (২০) গোঁপন খবরের ভিত্তিতে এ দুজন কে সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাজা উদ্ধার করা হয়। পরে তাদের ব্যবহ্নত একটি পালসার মটর সাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিভাগ। অপরদিকে, সোমবার রাতে মোংলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড সংলগ্ন বড় পুকুরপাড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবাসহ হাসিনা বেগম (৫০) নামের একজন নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। হাসিনা বেগম কবরস্থান রোড বড় পুকুরপাড় রাতারাতি কলোনির লুৎফর কাজীর স্ত্রী । মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল কবরস্থান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বড় পুকুরপাড় সংলগ্ন নিজ বাড়ির সামনের ইটের রাস্তা থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করাসহ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ