লোহাগড়ায় মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা
নড়াইলের লোহাগড়া উপজেলার মৌলভী ধানাইড় এলাকায় একটি মাদ্রাসা ও এতিমখানার জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ক্যাশিয়ার মো. বি.এম. ফেরদৌস আহম্মাদ অভিযোগে উল্লেখ করেন, প্রতিষ্ঠানের প্রায় ২২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে।
আমাদের দখলে থাকা সত্ত্বেও গত ৬ এপ্রিল ২০২৬, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে অভিযুক্তরা জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে চাষাবাদ শুরু করে বলে অভিযোগে বলা হয়। এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে দা, লাঠি ও হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই ২২ শতাংশর পাশে ২২ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তবুও অভিযুক্তরা জোরপূর্বক জমিতে আবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে এবং কেউ বাধা দিলে হত্যার হুমকি প্রদান করছে।
অভিযুক্তরা হলেন—মৃত আজ্জাক ভূঁইয়ার ছেলে বি.এম. রফিক ভূঁইয়া (৩০), শফিক ভূঁইয়া (২৫), আশিক ভূঁইয়া (৩২); মাহাবুল কাজীর ছেলে জুনায়েদ হোসেন কাজী (৩০); মৃত আজিবার ভূঁইয়ার ছেলে এনায়েত ভূঁইয়া (৪৫) ও তার ছেলে বাঁধন ভূঁইয়া (১৮); শাবু ভূঁইয়ার ছেলে মেহেদী ভূঁইয়া (২৫); মনিরুজ্জামানের ছেলে বাপ্পি ভূঁইয়া (১৮); ইদ্রিস ভূঁইয়ার ছেলে বাঁধন ভূঁইয়া (২০); জাকু ভূঁইয়ার ছেলে ইদ্রিস ভূঁইয়া (৪৫) এবং আশিক ভূঁইয়ার ছেলে রিফাত ভূঁইয়া (১৮)।
এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্তরা তাদের আহ্বান অগ্রাহ্য করছে বলে অভিযোগ রয়েছে।
তবে অভিযুক্তদের দাবি, মাদ্রাসার জমি দীর্ঘদিন ধরে আমরা ভোগ দখল করে আসছি। হঠাৎ করে তারা জমিতে গিয়ে চাষাবাদ করে।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু