ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে দেশব্যাপী খাল খনন রাণীনগরে ৩৮ লাখ২৭ হাজার টাকার প্রকল্পের উদ্বোধন


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:৬

নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে দেশব্যাপী খাল খনন শুরু  রাণীনগরে ৩৮ লাখ২৭ হাজার  টাকার প্রকল্পের উদ্বোধন করেছে  ​নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম । বর্তমান সরকার নির্বাচনের আগে দেশবাসীর কাছে দেওয়া প্রতিটি ওয়াদা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সুজলা-সুফলা সবুজ বাংলা গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচী শুরু হয়েছে।মঙ্গলবার বিকেলে রাণীনগর উপজেলার দেউলা-বড়গাছা ব্রীজ হতে মালসন গিরিগ্রাম অভিমুখে ৩৮ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচীর আওতায় এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
​প্রধান অতিথি বলেন​ সেচ সুবিধা ও ফলন বৃদ্ধিতে খাল খননের ফলে কৃষকরা উন্মুক্ত জলাশয় থেকে রবি ফসল ও ইরি-বোরো ধানে সাশ্রয়ী মূল্যে সেচ সুবিধা পাবেন। এতে উৎপাদন খরচ কমবে এবং ফলন ভালো হবে।​সারাদেশে প্রথম পর্যায়ে  প্রায় ৭ হাজার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।খালের পাশ দিয়ে প্রায় ৬ ফুটের মেঠো সড়ক তৈরি করা হবে, যাতে কৃষকরা মাঠ থেকে সহজেই ফসল বাড়িতে নিতে পারেন।
​নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
​রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ​সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন​ অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ​উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিগণ।
​বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যার স্থায়ী সমাধান হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে