ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:১১
বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন শোভাযাত্রার মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে শুরু হয় নববর্ষ বরণের নানা কর্মসূচি, যা দিনব্যাপী চলে উৎসবমুখর পরিবেশে।
 
সকালে পৌর পার্কে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত দর্শনার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ ও প্রাণচাঞ্চল্য।
 
এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। একইসঙ্গে শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 
সকাল ৮টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পার্কে গিয়ে শেষ হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ।
 
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। পরে অতিথিরা পৌর পার্কে আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন।
 
একইসঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে।

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ