ধুনটে সরকারি স্কুলের সম্পত্তি দখল, ব্যবসায়ীদের দ্বন্দ্বে সংঘর্ষ ও ভাঙচুর
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাতি বাজারে সরকারি স্কুলের সম্পত্তি দখল করে গড়ে ওঠা দোকানপাটকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অলা হামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় দীর্ঘদিন ধরে প্রায় ৩৫ থেকে ৪০টি দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, এসব দোকানদাররা কোনো প্রকার সরকারি অনুমতি বা ভাড়া ছাড়াই স্কুলের জমি ব্যবহার করছেন।
এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই জেরে গতকাল বেলা ১১টার দিকে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নানের দোকান অন্য দোকানদাররা মিলে ভেঙে ফেলে।
ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, এটি সরকারি স্কুলের সম্পত্তি এবং এখানে সকল দোকানই অবৈধভাবে স্থাপিত। স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে তাকে শনিবার পর্যন্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই কয়েকজন ব্যক্তি তার দোকান ভেঙে দেয়।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ বলেন, মান্নানের দোকানটি নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ ছিল। তাকে সময় দেওয়া হলেও তার আগেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
অন্যদিকে অভিযুক্তদের একজন পারভেজ শেখ দাবি করেন, বাজারের অন্যান্য দোকানদাররা নিজেদের দোকান নির্দিষ্টভাবে সরিয়ে পুনর্গঠন করলেও মান্নান তা করেননি। বারবার অনুরোধ করার পরও ব্যবস্থা না নেওয়ায় অন্যান্য দোকানদাররা একত্রিত হয়ে তার দোকান ভেঙে দেয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সরকারি স্কুলের সম্পত্তি দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied