ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছেন- সেলিমুজ্জামান এম,পি


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:১৫

মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের ১ম যাত্রাবিরতি উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় মুকসুদপুর রেলস্টেশন মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ঢাকা-
বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা রুটে চলাচলকারী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুইটি মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতির জন্য এই অঞ্চলের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের বরাবর দাবী জানিয়েছেন আসছেন। বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছেন তখনই জনগণের কল্যাণে কাজ করেছেন। মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে মাননীয় রেল মন্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি জনগণের দাবীর প্রতি সম্মান রেখে ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ২ মিনিটের যাত্রাবিরতির সিদ্ধান্ত দেন । তারই ধারাবাহিকতায় আজ ১লা বৈশাখ ট্রেনটি যাত্রাবিরতি করলো। সেলিমুজ্জামান বলেন, খুলনা-ঢাকা রুটে চলাচলকারী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতির ব্যাপারে মাননীয় রেল মন্ত্রীর সাথে আলাপ করা হবে।
  বাংলা নববর্ষের প্রথম দিনে ৮২৭/ ৮২৮ ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে তিনি তার মুকসুদপুর রেল স্টেশনে ১ম ট্রেনে ঢাক যাত্রাবিরতিতে আনন্দ অনুষ্ঠানে গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্য তিনি এসকল কথা বলেন।
মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তার সহ-ধর্মিনী সাবরিনা আহম্মেদকে  সংগে নিয়ে ঢাকা হতে আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে এস মুকসুদপুর রেল স্টেশনে নেমে আনন্দ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান,গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু"র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: লুৎফর রহমান,মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জে,টি,আই (টিএন্ডসি) মো: মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,মউপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান,যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক জোবায়ের মাতুব্বর এবং মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী প্রমূখ। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন