ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:১৭

 চিরায়ত ঐতিহ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে  ঈশ্বরদী ও পাকশীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। প্রতি বছরের ন্যায় এবারও ঈশ্বরদী উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার পাকশী, রেলওয়ে পাকশী বিভাগ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী গম্ভীরা গান, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাকশীতে বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। বৈশাখী শোভাযাত্রা, আলোচনা, ও নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন সিরাজুল ইসলাম সরদার। তিনি বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন।

ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  পাকশী রেলওয়ে বিভাগীয় অফিসের  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবুহেনা মোস্তফা আলম। এসময় রেলওয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক ও সুধী সমাজের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শিশু নিকেতনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। দিনটি উদযাপন উপলক্ষে পৃথক মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঐতিহ্যবাহী গম্ভীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরে সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬