বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে
দিনটি উপলক্ষে মঙ্গলবার (১লা বৈশাখ) সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাগেরহাটে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়। গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্যা শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এসে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে ৫ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন। পাঁচদিন ব্যাপি মেলায় ২০টি স্টলে বিভিন্ন গ্রামীন খাবার, সৌখিন পন্য, পান্তা ইলিশসহ বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। বিকেলে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বাগেরহাট জেলা কার্য্যলয় চত্বরের সামনে পুরাতন কোট এলাকায় ছাত্রইউনিয়ন ও যুবইউনিয়নের আয়োজনে উদীচি শিল্পী গোষ্ঠি সমন্বয়ে বাংলা নববর্ষ উৎসব পালন করে। উদীচির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়া ১ বৈশাখ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উযযাপন, কারাগার, হাসপাতাল, শিশু পরিবার এবং এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন, কারাগার ও শিশু পরিবারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ