ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


 ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি photo ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:২৪

 মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে। এ সময়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে রংবেরংয়ের প্লেকার্ড, রঙ্গীন কাগজের নকশা আঁকা ও বিভিন্ন ধরনের আল্পনায় পুরো ক্যাম্প্যাসটি সাজিয়ে তোলা হয়। তরুন তরুনীরা গালে হাতে আল্পনা, মাথায় ফুলের টায়রা ও সাজসজ্জায় রঙ্গীন করে তুলেন। এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশগ্রহন করেন। 
অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ তানভীর আহম্মেদ, ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কাউছার রেজা, সহ-সভাপতি অ্যাডঃ আব্দুল আলীম খান মনোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভ’ইয়া,  উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফরিদ আহম্মেদ ও মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ। শেষে ঘিওর ডি, এন হাই স্কুলের সংগীত শিক্ষক পিযুষ দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।  

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত