ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিয়ন্ত্রণ হারানো ট্রাক কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:২৭
পটুয়াখালীর দুমকীতে ট্রাক চাপায়  প্রাণ গেল হারুন অল রশিদ খান(৭০)নামে এক সাবেক  ব্যাংক কর্মকর্তার।১৫ এপ্রিল ( বুধবার)  সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।  এতে গুরুতর আহত হয়েছেন রিয়াজ হাওলাদার (২৪) নামে ট্রাকচালক। মৃত হারুন অল রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাক চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় হারুন সকালে হাঁটতে  বের হন। উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যেতে না-যেতেই বাউফল গামী ঢাকা মেট্টো ন-২৩- ১৬৪৮ ট্রাকটি সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা  দু'জনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অল রশিদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ট্রাক চালককে দ্রুত বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরন করা হয়েছে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক জানান,  আটটার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হারুনকে মৃতাবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাক চালককে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে রেফার করা হয়েছে। 
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীন জানান,  হাসপাতাল থেকে লাশটি থানায়  আনা হয়েছে। নিহতের পরিবার  ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে   পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল

ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে

শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মুকসুদপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

নেত্রকোণায় স্ত্রীর যৌতুকের মামলায় ইউপি সচিব কারাগারে

যশোরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক শিক্ষক

বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দান

পেকুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী

পানির খোঁজে টিউবওয়েল খনন, বেরিয়ে এলো প্রাকৃতিক গ্যাস