কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও বিপুল ভারতীয় পণ্য জব্দ, আটক ১
সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ধারাবাহিক অভিযানে এক চোরাকারবারিকে আটকসহ মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি তাদের তৎপরতা আরও জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপি জানতে পারে যে, মহিষকুন্ডি বাজার থেকে দৌলতপুরগামী একটি ব্যাটারিচালিত অটোবাইকে করে একজন ব্যক্তি গাঁজা বহন করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি চৌকষ টহল দল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অটোবাইকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোঃ শুকুর আলী (২০), পিতা-মৃত গেদু মিয়া, গ্রাম-পাকুড়িয়া, পোস্ট-মহিষকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ১ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩,৫০০ টাকা।
একই দিন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,০০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩,০২,২০০ টাকা।
এরপর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মাদপুর মাঠ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩,০৯,৩৮০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied