ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চলছে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা দুশ্চিন্তায়‌ পড়েছেন হাতিয়া দ্বীপের জেলেরা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ৩:৪
ইলিশ সহ সামুদ্রিক মৎস্য সম্পদের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে বুধবার (১৫ এপ্রিল ) থেকে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য বিভাগ এই নিষেধাজ্ঞা সফল করতে ইতোমধ্যে উপকূলীয় এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন। কিন্তু এই দুই মাস আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা। 
নিষেধাজ্ঞার খবর পেয়ে হাতিয়ায় বিভিন্ন মাছঘাটে জেলেদের ব্যস্ততা দেখা গেছে। সাগরে থাকা জেলেরা তাদের জাল ও ট্রলার নিয়ে তীরে ফিরে এসেছেন। ফলে ঘাটে সারি সারি ট্রলার নোঙর করে রাখা হয়েছে। আবার অনেক জেলে কে জাল মেরামতের কাজ করতে দেখা গেছে। তবে দীর্ঘ এই দুই মাস আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন হাতিয়ার নিবন্ধিত ২৪ হাজার সহ প্রায় লক্ষাধিক জেলে। জেলেরা জানান, সরকারি আইন মেনে তারা সাগরে যাওয়া বন্ধ রাখলে ও এই সময়ে পরিবারের ভরণপোষণ চালানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে তারা পুরোপুরি কর্মহীন হয়ে পড়লেও ঋণের বোঝা তাদের পিছু ছাড়ে না। এ সময় তারা এনজিও ঋনের কিস্তি পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়তে হয়। হরিকমল জল দাস , স্বপন  মাঝি সহ স্থানীয় অনান্য জেলেরা  বলেছেন, নিষেধাজ্ঞার শুরুতেই যেন সরকারি খাদ্য সহায়তা (ভিজিএফ) প্রদান করা হয়। 
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাসেল ইকবাল জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন পুরোপুরি প্রস্তুত। তিনি জানান,  নিষেধাজ্ঞা চলাকালীন প্রত্যেক জেলেকে পর্যায়ক্রমে ৭৭ কেজি করে ভিজিএফ চাল সহায়তা দেওয়া হবে। এছাড়া জলসীমানায় অবৈধ অনুপ্রবেশ এবং মাছ ধরা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২