অবৈধ পুকুর খননের বিরুদ্ধে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধ মাটি খনন ও অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে আজ জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করা হয়েছে। বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সংসদ অধিবেশনে তিনি বাগমারায় অব্যাহতভাবে চলমান অবৈধ পুকুর খননের ফলে পরিবেশের ক্ষতি, কৃষিজমি নষ্ট হওয়া এবং স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরেন। তিনি এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর ও স্থায়ী সমাধানের দাবি জানান।
এ সময় মাননীয় স্পিকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রী-এর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশ্ন উত্থাপন করেন।
জবাবে ভূমি মন্ত্রী জানান, অতীতেও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনোভাবেই অবৈধ মাটি খনন বা পুকুর খনন কার্যক্রম পরিচালিত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ জোরদার করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের কঠোর অবস্থান ও সংসদে বিষয়টি উত্থাপনের ফলে বাগমারায় অবৈধ মাটি খনন কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ