ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ৪:৮
আজ ১৫ এপ্রিল ২০২৬ রোজ বুধবার গজরিয়া পাইলট গার্লস হাই স্কুল  মাঠ প্রাঙ্গনে গজারিয়ায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে গজারিয়া  উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের   এসএসসি ও দাখিল --২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে।
 
 এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গজারিয়া   উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো গজারিয়া পাইলট  গার্লস হাই স্কুল ,গজারিয়া সরকারি   পাইলট মডেল হাই স্কুল ,গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা,গজারিয়া বাতেনিয়া আলিম (মহিলা) মাদ্রাসা,  এবং ইসমানিচর উচ্চ বিদ্যালয়।
 
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান,  দৈনিক ইত্তেফাক-এর সিনিয়র যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসস)’র বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীন।
সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব   মুক্তার হোসেন ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুল হাসান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ  হাসান আলী, হেড অব চেম্বার,বি অ্যান্ড এস ব্যারিস্টার বেলায়েত হোসাইন, বিআরডিবির চেয়ারম্যান মাহাবুবুল হক খান, গজারিয়া ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি  মন্জুরুল ইসলাম ,  গজারিয়া উপজেলা  বি এন পির আহবায়ক কমিটির  সদস্য ও গজারিয়া ইউনিয়ন  বিএনপি ভার্রপ্রাপ্ত আহবায়ক  ফিরোজ আলম মোল্লা, গজারিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও গজারিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক,   মুক্তার হোসেন, গজারিয়া পাইলট গার্লস হাই স্কুল এর প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা, গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, ইসমানিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, 
গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুক্তার হোসেন মিয়াজি সহ সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
 
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন পাঁচজন শিক্ষার্থী।
 
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমনটি জানায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল  ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান। 
 
 উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা  বাসস(বাংলাদেশ সাংবাদিক সংস্থার) এর চেয়ারম্যান আনোয়ার আলদীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বপ্ন দেখতে হবে বড়।আপনি বড় কিছু পাবার আকাঙ্ক্ষা করলে তার কাছাকাছি গেলেও যেতে পারবেন।তাই সামনে পরিক্ষা সকলে সুন্দর প্রস্তুতি নিয়ে পরিক্ষার হলে যাবেন।আপনাদের এ এসএসসি পরিক্ষাই আপনার আগামী দিনের শিক্ষার বেইস,এটাই আপনাদের ভিত্তিপ্রস্ত,এইচএসসি,অনার্স,সহ বড় বড় ডিগ্রীর জন্যও এসএসসি পরিক্ষার ভিত্তিপ্রস্ত,তাই সকলে ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরিক্ষাদিবেন এ দোয়া করি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত