ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে মাদক কারবারীকে ছয়মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড করেন নির্বাহী কর্মকর্তা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ৪:৩৮

নেত্রকোণার খালিয়াজুরীতে মাদক বিরোধী অভিযান পরিচানায় এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন শামীম। 

গ্রেফতারকৃত ব্যক্তি অত্র উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের  মো: গিয়াস উদ্দিনের ছেলে মোঃ মাসুক মিয়া (৪৫)। ১৫ এপ্রিল ( বুধবার) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিনের নেতৃত্বে এলাকার মাদকের ডিলার হিসেবে খ্যাত মোঃ মাসুক মিয়া বাড়ী তল্লাশি চালিয়ে ইয়াবা বিক্রির সরঞ্জামাদি পাওয়া যায়  
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  অত্র এলাকায় মোঃ মাসুক মিয়া ইয়াবা ডিলার হিসেবে খ্যাত। সে ইয়াবা বিক্রি করছে বলে খবর পেয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক  মঞ্জুর রহমান  ও সহকারী উপ-পরিদর্শক মোঃ  রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ মাসুক মিয়ার বাড়ীতে অবস্থান করেন ও বিষযটি অধিক ঝুঁকিপুর্ণ হওয়ায় খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুকের বাড়ীতে তল্লাশি চালিয়ে ইয়াবার সরঞ্জামাদি পায়। এমনকি মাদক ব্যবসায়ী মাসুক মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ইয়াবা সেবন ও বিক্রির কথা স্বীকার করে। এ অবস্থায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ছয় মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমান করেন। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন জানান, মাসুক তালিকা ভূক্ত একজন মাদক কারবারী। থানার একজন এসআই ও একজন এএসআই গোপন সংবাদের মাসুকের  বাড়ীতে গেলে তার( মাসুক) বসত ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবার সরঞ্জামাদি পাওয়া যায়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেন। তাছাড়া আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাদির হোসেন  শামীম বলেন, মাসুক মিয়া ইয়াবা খাওয়া প্রস্তুতি নিচ্ছিল এই মুহুর্তে আমাকে অবগত করা হলে আমি তাৎক্ষনিক ওসি সাহেবকে নিয়ে মাসুকের বাড়ীতে যাই এবং মাদকের সরঞ্জামাদি পাই ও মাসুকের স্বীকারোক্তিমূলক জবান বন্দিতে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার জরিমানা প্রদান করা হয়। তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযান চলমান আছে এছাড়াও মাননীয় সাংসদ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত