ধামরাইয়ে নানা আয়োজনে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে ধামরাই পৌরসভার বান্দিমারা এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
এছাড়া বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের নেতা প্রকৌশলী শাওন, আরটিভি ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, সকালের সময় ও জনকণ্ঠের মোঃ সোহেল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একুশে টেলিভিশন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে নানা প্রতিকূলতা ও চাপ মোকাবিলা করেও বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতা ধরে রেখেছে।
আলোচনা সভায় বক্তারা একুশে টেলিভিশনকে ভবিষ্যতে আরও বেশি অপরাধ ও দুর্নীতিবিরোধী প্রতিবেদন প্রচারের আহ্বান জানান এবং এর উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied