ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় মোবাইল বন্দুক রাখাকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুন, মূল আসামি সহ গ্রেপ্তার ৪


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১৫-৪-২০২৬ বিকাল ৫:৩০

মাগুরায় মোবাইল বন্দুক রাখাকে কেন্দ্র করে বন্ধুদের হাতে খুন হওয়ার মূল আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার, মোল্লা আজাদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মাগুরা সদর সার্কেল পুলিশ সুপার দীপঙ্কর রায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মীরপাড়া (মাঠপাড়া)এলাকার একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬) নামের এক ইজিবাইক চালক এর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুমন মোল্লা মীরপাড়া এলাকার শরিফুল মোল্লার ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. ফেরদৌস হোসেন (২৪),মো. তাজুল ইসলাম (২৩),মো. শাকিব শেখ (১৯),মো. তারিকুল ইসলাম (২৬)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।


পুলিশ জানায়, ভিক্টিম এবং আসামি উভয়েই সহপাঠী ছিলেন,মোবাইল বন্দুক রাখা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় , একপর্যায়ে সমান মোল্লাকে হত্যার সিদ্ধান্ত নেই । পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নিয়ে তাকে মাথায় আঘাত করে অজ্ঞান হলে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে লাশ গোপন করতে কলাবাগানে ফেলে রাখা হয়।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত