ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থার মাইল ফলক


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ বিকাল ৫:৪৬

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক  শিক্ষার ব্যবস্থার মাইল ফলক মন্তব্য করে লেখক ও গবেষক বায়তুশ শরফ চট্টগ্রাম পীর সাহেব আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদবী বলেছেন, জ্ঞান চর্চা থেকে দুরে সড়ে আসার কারনে বর্তমানে মুসলমানরা নির্যাতিত। শিক্ষা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন শিক্ষার বিকল্প নেই। 

সু-শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা আবশ্যক মন্তব্য করে নানা ধর্মীয় শিক্ষার কথাও তুলে ধরেন । বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে খাগড়াছড়ি বায়তুশ শরফ প্রাঙ্গনে ফাজিল শ্রেণির উদ্বোধন ক্লাস (সবক দান),দাখিল পরীক্ষার্থীদের দোয়া এবং ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে বায়তুশ শরফ মাদ্রাসা প্রতান্ত জনপদেও কাজ করে যাচ্ছে। যেখানে শিক্ষার প্রসার হবে সেখানেই উন্নত জীবন ব্যবস্থার পরিবর্তন ঘটবে বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বায়তুল শরফের প্রসারের কথা তুলে ধরেন। 

বায়তুশ শরফ খাগড়াছড়ি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো: আবু ওসমান এর উদ্বোধনী স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মাদ্রাসার সভাপতি মো: লিয়াকত আলী চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারন সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হার“ন শেঠ,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুর রহিম,প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ,সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন,কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হারুণ আর রশীদ প্রমুখ।  

পরে দশ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথিসহ আগত অতিথিরা। ২০২৫ সালে উন্নিত হওয়া ফাজিল (ডিগ্রী)র ক্লাসের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন