রাণীনগর থানার নতুন ওসি হিসেবে মোঃ জাকারিয়া মন্ডলের যোগদান
নওগাঁর রাণীনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ জাকারিয়া মন্ডল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আম গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের পুত্র। বর্তমানে তিনি সপরিবারে বগুড়ায় বসবাস করছেন। ২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।রাণীনগর থানার সঙ্গে তার পুরোনো সম্পর্ক রয়েছে। ২০১২ সালে তিনি এই থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১৪ বছর পর তিনি একই থানায় প্রধান কর্মকর্তা হিসেবে ফিরে এলেন। যোগদানের প্রথম দিনেই তিনি রাণীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য ব্যক্ত করেন ওসি জাকারিয়া মন্ডল স্পষ্ট জানিয়ে দেন যে, মাদকের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর অবস্থান নেবেন। তিনি বলেন, "সমাজের অধিকাংশ অপরাধের মূলে রয়েছে মাদক। যারা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রাণীনগরবাসীর শান্তি ও নিরাপত্তার প্রশ্নে তিনি কোনো আপোষ করবেন না বলে অঙ্গীকার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি স্থানীয় সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ