টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল, সম্পাদক মুকুল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মোঃ আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল বিজয়ী হন।
ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীসহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে ইউএনও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন।
নবগঠিত কমিটি (প্রাথমিক):
সহ-সভাপতি—ওয়াহিদুজ্জামান শেখ; যুগ্ম সাধারণ সম্পাদক—সমেস বৈরাগী ও দিলীপ মন্ডল; সাংগঠনিক সম্পাদক—হাবিবুল্লাহ খান; কোষাধ্যক্ষ—বিএম শামীম; দপ্তর সম্পাদক—জাহিদুল ইসলাম; মহিলা বিষয়ক সম্পাদক—হাফিজা বেগম; প্রচার ও প্রকাশনা সম্পাদক—মহিদুল ইসলাম বাঁধন; নির্বাহী সদস্য—ডা. ফারুক হোসেনসহ অন্যান্যরা।
নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা ও উপস্থিত বিশিষ্টজনরা। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও স্থানীয় গণমাধ্যমের বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied