ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন কৃষিমন্ত্রী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ২:১২
কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কুমিল্লায় ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মন্ত্রী ১,৪৫৮ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানিয়েছেন, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষক কার্ড প্রদানের প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে, যার ফলে সহজেই সরকারি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন কৃষিসেবা প্রদান করা সম্ভব হবে।
 
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের বিশেষ অতিথি হিসেবে সভাপতিত্বে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড। রফিকুল ই মোহামেদ, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন