ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার”


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ২:২২
কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে  উদ্ভাবনী চিন্তার এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রোয়ানুর রহমান রেজিম। ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার”।
 
এই স্মার্ট কারটির বিশেষত্ব হলো—এটি চালক ছাড়াই চলতে পারে। সামনে নির্দিষ্ট দূরত্বে কোনো বাধা শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। এছাড়া সড়কের ট্রাফিক সিগন্যালও এটি শনাক্ত করতে সক্ষম; লাল সিগন্যাল দেখলে গাড়িটি থেমে যায় এবং সবুজ সিগন্যাল পেলে আবার চলতে শুরু করে।
 
তরুণ উদ্ভাবক রোয়ানুর রহমান রেজিম জানান, ইউটিউব দেখে চায়নার প্রতি লক্ষ্য রেখে আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তার এই উদ্যোগ। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
 
এ বিষয়ে দর্শনার্থী জানান, আজকের এই বিজ্ঞানমেলায় এমন একটি কাজ দেখলাম যেটি এর আগে কখনো দেখিনি নিজেকে আমি মুগ্ধ হলাম। 
 
ফুলবাড়ী ডিগ্রী কলেজের পদার্থ বিভাগের প্রভাষক আসাদুজ্জামান আজাদ জানান, আমার কলেজের প্রথম বর্ষের একজন ছাত্র সে আমাকে জানান যে বিজ্ঞান মেলায় একটা প্রজেক্ট উদ্ভাবন করতে যাচ্ছি আমি এ বিষয়ে কাছ থেকে শুনে তাকে অনুমতি দেই এবং সে এমন একটা গাড়ি তৈরি করে যা চালক ছাড়ায় চলবে। এটি যেহেতু ভালো উদ্যোগ আর ব্যয়বহুল সেজন্য সরকারের পক্ষ থেকে যদি তাকে কারিগরি ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয় তাহলে সে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। 
 
এ ধরনের উদ্ভাবন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ