ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ছেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা মায়ের


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ৩:৩৪

গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে পারিবারিক জমি বিরোধের জেরে ছেলের ধাক্কায় রহিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী আত্মগোপনে রয়েছেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রহিমা বেগম তার আপন ভাইয়ের নামে এক কাঠা জমি লিখে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ছেলে নুরুল গাজীর সঙ্গে মামা ও মামাতো ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে।
বুধবার রাতে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিরোধ থামাতে এবং সমঝোতার চেষ্টা করতে এগিয়ে আসেন রহিমা বেগম। তবে উত্তেজনার মধ্যে ছেলে নুরুল গাজী তাকে জোরে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জিলানী তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Aminur / Aminur

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ