ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ৩:৩৭

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছে পরিষদের ৮ জন ইউপি সদস্য।গতমাসে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে এ অভিযোগ করেন তারা।বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার লুৎফুল কবির মোঃকামরুল হাসান বলেন,তদন্ত চলমান রয়েছে।আগামী কয়েকদিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়,চেয়ারম্যান ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকার ভোগী ৩২২জন মহিলার সঞ্চয়ের দুই লাখ ৫৭ হাজার টাকা, উপকার ভোগীদের মাঝে ফেরত না দিয়ে আত্মসাত, ২০২৪-২০২৫ অর্থ বছরের জেমকন লিমিটেড পঞ্চগড় হতে আদায় কৃত ট্যাক্সের এক লাখ ২৫ হাজার টাকা আত্মসাত করে চেয়ারম্যান। এছাড়াও ২০২৫-২০২৬ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স আদায়ের হিসাব পরিষদে না দেওয়া, ইউপি রাস্তায় পাথর বালু সহ অন্যান্য দ্রবাদি পরিবহনের উপর ব্যবসা কর আদায়কারীকে পারিষদের মিটিং ছাড়াই গোপনে বড় অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া, মিটিং ছাড়া একক সিদ্ধান্তে পরিষদের ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে নিজের ইচ্ছা মত ব্যয়। ভি, ডব্লিউ, বি এর চাল আনতে ভাড়া না লাগলেও পছন্দের ইউপি সদস্য দিয়ে প্রতিমাসে আট থেকে দশ হাজার টাকা ভূয়া ভাউচার করে আত্মসাত করার। 
ইউপি সদস্য সহিদুল ইসলাম বলেন,চেয়ারম্যানের দূর্নীতির শেষ নাই কিছু তথ্য দিয়ে অভিযোগ করেছি।এছাড়াও ঈদের আগে রাজস্ব আদায়ের কয়েক লাখ টাকা চেয়ারম্যানসহ বাকী ইউপি সদস্যরা ভাগবাটোয়ারা করে নেয়।চেয়ারম্যানের বিষয়ে প্রশাসনের কাছে আইনানুক ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান তিনি।
অভিযুক্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল বলেন,
মনোমালিন্য থেকেই এ অভিযোগ করেছে ইউপি সদস্যরা ।আলোচনা করে খুব শিগ্রই এটা সমাধান করা হবে।অর্থ আত্মসাতের বিষয়ে তিনি বলেন,একশ ভাগ কোনটিকে বলা যাবেনা যৌক্তিক না আনযৌক্তিক।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত