পর্নোগ্রাফি মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার-২
ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পলাতকসহ ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তাদের মধ্যে নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য। তারা উভয়েই পাঠানটোলা এলাকার বাসিন্দা।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আনিকা রায়হান সুচনা (২৯), রায়হান (২৪) এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন। তারা প্রধান আসামি প্রান্তের স্বজন বলে জানা গেছে।
পুলিশ জানায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় দায়ের করা একটি মামলার আসামিদের গ্রেপ্তারে বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে বাধা দেয় এবং হামলা চালায়। এতে পুলিশ সদস্য মোঃ আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আরও দুই পুলিশ সদস্য মোঃ কাশেম হোসেন ও আব্দুস সামাদ আহত হন।
একপর্যায়ে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে তাদের সহযোগীরা পুলিশের গাড়ির গতিরোধ করে এবং হামলা চালায়। এ সময় এক পুলিশ সদস্যের পোশাক ছিঁড়ে ফেলা হয়।
আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান জানান, এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’