ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে শ্মশান থেকে মাথার খুলি চুরি: আটক ৩


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ৩:৪০
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় চুরি হওয়া একটি মাথার খুলিও উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এরআগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার ধুলশুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাশ্মশানে এ চুরির ঘটনা ঘটে। 
 
আটককৃতরা হলেন উপজেলার ধূলসুরা ইউনিয়নের বোয়ালি এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।
 
পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল দিবাগত মধ্যরাতে উপজেলার ধুলশুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার বিকালে হরিরামপুর থানায় রাজেশ বিশ্বাস, শিশির সরকার  ও দীপক বিশ্বাসের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাদের আটক করে। এসময় তাদের হেফাজত থেকে একটি মাথার খুলি উদ্ধার করা হয়।
 
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান,মাথার খুলি চুরির অভিযোগের মামলায় আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা