চোরাই কারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র্যাব অভিযান"৫১৫পিস ইয়াবাসহ গ্রেফতার এক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয় মহাসড়কে পাশে চুরি ডাকাতির মূল হোতা মাদককারবারী সামিদুলের চোরাই পয়েন্টে র্যাব-১২ এর অভিযান, ৫১৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
তিনি জানান, বুধবার রাতে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়া গ্রামস্থ অজিহা জিম ভিলা নামক জাহুরুল এর মার্কেটে সামিদুলের চোরাই পয়েন্টে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-১২এর সদস্যরা।
এছাড়াও তার সাথে থাকা ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৬ লক্ষ ৬৮ হাজার ৮ শ টাকা জব্দ করে র্যাব ।
গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীর এর ছেলে রাজু। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে চোরাইকারবারীদের গড়ফাদার সামিদুল এখনও ধরাছোয়ার বাইরে এছাড়াও তার সহযোগী আল-আমিন, ফরিদুল, ল্যাংড়া স্বপন, রহিম সহ বেশ কয়েকজন অভিযানের পর থেকেই পলাতক রয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন