নওয়াপাড়া মডেল কলেজে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নওয়াপাড়া মডেল কলেজে আকস্মিক পরিদর্শনে আসেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসম্মাৎ আসমা বেগম। তবে এ সফরের বিষয়ে কলেজটির শুভাকাঙ্ক্ষী বা স্থানীয় গণমাধ্যমকে আগে থেকে অবহিত করা হয়নি বলে জানা গেছে।হঠাৎ এ পরিদর্শনকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, পূর্বঘোষণা ছাড়া এমন সফরের কারণ কী এবং এর উদ্দেশ্য কী। যদিও একটি সূত্র জানিয়েছে, কলেজটি এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় বোর্ড কর্মকর্তারা পরিদর্শনে আসতে পারেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যানের আগমনের বিষয়টি তিনি অবগত ছিলেন। তবে ব্যস্ততার কথা বলে তিনি সংক্ষিপ্তভাবে কথা শেষ করেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বলেন, চেয়ারম্যান আসবেন এমন তথ্য তিনি আগে শুনেছিলেন, কিন্তু নির্দিষ্ট দিনে আসার বিষয়টি জানতেন না।এদিকে একাধিক সূত্রের দাবি, চেয়ারম্যানসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের আগমন উপলক্ষে কলেজে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস