ডামুড্যায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান: শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম
পদ্মা হাওয়ায় শপদ করি,মাদকমুক্ত শরীয়তপুর গড়ি স্লোগান নিয়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী মতবিনিময় সভা, সচেতনতামূলক ক্যাম্পেইন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বর্তমান প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হলে এখনই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের সচেতনতা ও দৃঢ় অবস্থানই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।”
তিনি আরও জানান, সরকার মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতে সরকারি চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব।
পরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে তারা মাদক থেকে দূরে থাকা, অন্যদের নিরুৎসাহিত করা এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে লিফলেট, পোস্টার ও অন্যান্য সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা আরও বৃদ্ধি পায়।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো: সালাউদ্দিন আইয়ুবী, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও গোসাইরহাট সার্কেল মোঃ শামসুল আরেফীন,ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ ওসি মো: রবিউল হক, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার, ডামুড্যা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলমগীর মাদবর, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব সহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা