ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হাকিমপুরে ঔরসজাত কন্যাকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত পিতা আটক


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ১৬-৪-২০২৬ বিকাল ৫:৪৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ০১ নং খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের পুত্র মোঃ নুরুল হুদার বিরুদ্ধে নিজের ঔরসজাত কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।  এই ঘটনায় অভিযুক্ত নুরুল হুদা (৪৪) কে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। 
হাকিমপুর থানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  (নিরস্ত্র)  লক্ষীকান্ত রায় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে পিতা নুরুল হুদা তার দুই কন্যা খুশি ওরফে সহিদা(১৩) এবং ছোট মেয়ে মোছাঃ নুরজাহানকে পার্শ্ববর্তী  বিরামপুর উপজেলার মির্জাপুরে বৈশাখী মেলা দেখতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে সাইকেলযোগে বের হয়।
এরপর বেলা আনুমানিক ১১ টায় খট্টা মাধবপাড়া ইউনিয়নের আদিবাসীপাড়ার ভুট্টা ক্ষেতের আইলের পাশে সাইকেলসহ ছোট মেয়েকে রেখে বড় মেয়ে খুশি ওরফে সহিদা(১৩) কে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করলে ক্ষেতে কাজ করতে আশা কিছু লোক অভিযুক্ত পিতা নুরুল হুদাকে চড় -থাপ্পড় মেরে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ঘটনার কথা অভিযুক্তের স্ত্রী অর্থাৎ মেয়ের মা মোছাঃ নুর বানু বেগম জানতে পেরে ১৫ এপ্রিল হাকিমপুর থানায় এসে এজাহার দাখিল করলে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করে পুলিশ। মামলা নং ২১। এরপর হাকিমপুর থানা পুলিশ অভিযুক্ত নুরুল হুদাকে গ্রেপ্তার করে। তাকে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত