ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে ড্রোন অভিযানে বিষ দিয়ে মাছ ধরা পন্ড, নৌকাসহ বিষ জব্দ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৭-৪-২০২৬ দুপুর ১১:৩১

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কেওড়ার মাঠ সংলগ্ন খালে ড্রোনের সহায়তায় স্পিড বোট নিয়ে দ্রুত অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ আহরণ পন্ড করে দিয়েছে বনরক্ষীরা। বুধবার সন্ধ্যায়  আকস্মিক এ অভিযানকালে স্পিড বোটের শব্দে জেলেরা বনের গহীনে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাছ শিকারের কাজে ব্যবহৃত ১টি নৌকা জব্দ করা হয়। নৌকাটি তল্লাশি করে কীটনাশক, ২ বক্স বরফ, বিষ দিয়ে ধরা ১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, চাঁদপাই রেঞ্জের স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা বুধবার সন্ধ্যায় সুন্দরবন সুরক্ষায় আরো গতি আনতে স্পিড বোটের পাশাপাশি প্রথমবার ‘ড্রোন’ প্রযুক্তি ব্যবহার করে। অভিযানকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কেওড়ার মাঠ সংলগ্ন খালে অবৈধ নৌকার অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত সেখানে অভিযান চালায়। এ সময়ে স্পিড বোটের শব্দে জেলেরা বনের গহীনে পালিয়ে গেলেও মাছ শিকারের কাজে ব্যবহৃত ১টি নৌকা, কীটনাশক, ২ বক্স বরফ, বিষ দিয়ে ধরা ১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত নৌকাসহ সরঞ্জাম করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তর ও বিষ দিয়ে শিকার করা চিংড়ি মাছ মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। সুন্দরবনের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় জিরো টলারেন্স নীতি করে এখন থেকে আধুনিক ড্রোন ও স্পিড বোটের সহায়তায় এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত